কুষ্টিয়া প্রতিনিধি।। দৈনিক সাতসকালের সম্পাদক, কবি ও সাংবাদিক শৈবাল আদিত্যকে সভাপতি এবং কুষ্টিয়ার কন্ঠ’২৪ সম্পাদক নাব্বির আল নাফিজকে সাধারণ সম্পাদক করে অনলাইন সংবাদকর্মীদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন ‘অনলাইন প্রেস ইউনিটি’র কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে৷

আজ রবিবার(২০’শে জুন) রবিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব চন্দন চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়৷ ২৭’সদস্যের এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান(দৈনিক স্বর্ণযুগ), সহ-সভাপতি মিলন মাযহার (দৈনিক দেশতথ্য), অর্পণ মাহমুদ (দৈনিক আন্দোলনের বাজার), নুরুন্নাহার সীমা (সম্পাদক-দৈনিক প্রতীজ্ঞা), শরিফুল হক পপি (সম্পাদক-গণসময়), যুগ্ম-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রবিউল (সম্পাদক-কুষ্টিয়া প্রেস), সহ-সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন (কুষ্টিয়ার কন্ঠ ২৪), সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুমেল (দৈনিক সাতসকাল), সহ-সাংগঠনিক সম্পাদক মিলন খন্দকার (মোহনা টিভি), অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক (দৈনিক গ্রামের কাগজ), সহ-অর্থ সম্পাদক বাদশা আলমগীর (দৈনিক শিকল), প্রচার সম্পাদক সেলিম আহমেদ তাক্কু (সম্পাদক-দৈনিক গড়াই সভ্যতা), সহ-প্রচার সম্পাদক মনিরুল ইসলাম (দৈনিক সাতসকাল), প্রকাশনা সম্পাদক প্রীতম মজুমদার (বিডি টাইমস নিউজ), সহ-প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান (দৈনিক দেশের বাণী), দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজ (দৈনিক সাতসকাল), সহ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান আকাশ (সার্কনিউজ ২৪)৷

কার্যনির্বাহী সদস্য হয়েছেন জালাল খোকন (সিনিঃ ফটো জার্নালিষ্ট), আক্তার হায়দার (কুষ্টিয়ার কন্ঠ ২৪), আরফিন সাগর (সম্পাদক-দূর্বার বাংলা২৪), মাহমুদুল হাসান নিরব (কুষ্টিয়ার কন্ঠ ২৪), জহির রায়হান (গণসময়), এজে সুজন (দৈনিক আমার সময়), সারোয়ার পারভেজ (প্রথমকাল) এবং সুজন মাহমুদ (দৈনিক সময়ের দিগন্ত)।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে