
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জিজ্ঞাসবাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সেই সাথে আগামী বৃহস্পতিবার জামিনের শুনানির বিষয়ে দিন ধার্য করা হয়েছে। দুপুরে, মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসীম এই আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে মূখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগ এনে ৫’দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সরদার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক কর্মকর্তার কক্ষে নথির কাগজ চুরি ও ছবি তোলার অভিযোগ এনে গত রাতে(১৭’ই মে) রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














