ইন্টারনেট নিয়ে ‘অনৈতিক’ ব্যবসা ভেঙে দিয়ে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী হিসেবে নিজের অগ্রাধিকারের তিনটি ক্ষেত্র তিনি উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে ইন্টারনেটের দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনা, শিক্ষার ডিজিটাল রূপান্তর করা এবং ইন্টারনেটের সুফল পৌঁছে দিতে বাংলা ভাষায় কনটেন্ট তৈরি করা। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশের তথ্য-প্রযুক্তি খাতের কানাগলি ভাঙবেন বলেও হুঁশিয়ারি দেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, টেলিকম খাত ক্যান্সারে আক্রান্ত। আর আইসিটিতে অনেক কানাগলি আছে, যা ভাঙতে হবে। কত দিনের মধ্যে ইন্টারনেট সমস্যার সমাধান দেখা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে