রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শাখা ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুসহ তিন নেতার বিরুদ্ধে সাংবাদিককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
চাঁদা আদায়ের অভিযোগে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার শেকৃবি ক্যাম্পাস প্রতিনিধি ‘আকাশ বাসফোর’ “শেকৃবি শাখা ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ” শীর্ষক শিরোনামে নিউজ করায় উক্ত সাংবাদিককে বারোটার বাজিয়ে দেওয়ার হুমকি দেয়র অভিযোগ উঠে শেকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমান মিঠুসহ তিন নেতার বিরুদ্ধে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম (বশেমুরবিপ্রবিসাফো) এক বিবৃতি প্রকাশ করে। উক্ত যৌথ বিবৃতিতে বশেমুরবিপ্রবিসাফো সভাপতি ‘সফিকুল আহসান ইমন’ এবং সাধারণ সম্পাদক ‘মো. রাশিদুল ইসলাম’ জানায়, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কর্তৃক সাংবাদিককে হুমকির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
এ ধারণের ঘটনায় সাংবাদিকতার মত একটি স্বাধীন ও মুক্ত পেশা বাধাগ্রস্ত হয় বলে আমরা মনে করি। সংবাদমাধ্যম ও সাংবাদিকের উপর ক্রমাগত হামলা, মামলা, হুমকি বন্ধ করে বৃহৎ স্বার্থে সাংবাদিকতার পথকে সুগম করে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।”

রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














