লক্ষ্মীপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় বরাদ্দ ৪০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছেন না জেলেরা। এমন আভিযোগ করে জেলেরা বলছেন পেটের দায়ে তারা নদীতে নামতে বাধ্য হচ্ছেন। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পেলেই তালিকা করে বিতরণ করা হবে।
সরকারি হিসেবে লক্ষ্মীপুরে জেলে প্রায় ৪৬ হাজার। এদের ২৭ হাজার নিবন্ধিত। বেশিরভাগ জেলেই মাছ শিকার করেন মেঘনায়। ইলিশ উৎপাদনের জন্য পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এই দুই মাস এবং মে ও জুনসহ মোট চার মাস প্রত্যেক জেলে পরিবারকে ৪০ কেজি করে ভিজিএফের চাল দেয়ার কথা থাকলেও তা পাননি জেলেরা।
জেলেদের দাবি, পেটের দায়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছেন তারা। জেলা মৎস কর্মকর্তা জানান, এখনও সরকারি বরাদ্দ পৌঁছায়নি। তাই জেলেরা ভিজিএফের চাল পাচ্ছেন না। আবুল কাশেম,বলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশো কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














