নাজমুল আহসান তুহিন(ইউরোপ ব্যুরো প্রধান)।। রাজধানী রোমে নতুন করে প্রায় তিনশতাধিক প্রবাসী বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদেরকে রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা বিধ্বস্থ ইতালীতে যখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে সরকার তখন বাংলাদেশ থেকে আসা বিশেষ ফ্লাইটে কিছু সংখ্যক বাংলাদেশীদের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হওয়ার কারনে পুরো ইতালী আবার ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়ে। গত ১২’ই জুন-৬’ই জুলাই পর্যন্ত মোট ছয়টি ফ্লাইটে প্রায় ১,৭০০ আটকে পড়া বাংলাদেশী এসেছে এদের মধ্যে শতকরা প্রায় ২০ ভাগ লোক করোনায় আক্রান্ত সন্দেহে ইতালীয়ান সরকার ও স্বাস্থ্যমন্ত্রনালয় রোমে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশীকে করোনা পরীক্ষার নির্দেশ দেয়।
সে মোতাবেক গত এক সপ্তাহ যাবত রোমের বিভিন্ন হাসপাতাল ওতিনটি বিশেষ স্থানে প্রতিদিন নয়শ করে বাংলাদেশীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাএখনো অব্যাহত আছে।গত ১ সপ্তাহে সংগঠিত ৬ হাজার লোকের স্বাস্থ্য পরীক্ষাশেষ হয়েছে যাদের মধ্য ৫০০০ জনের রেজাল্ট জানানো হয়েছে । যাদের মধ্য ১৮৫জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিনের সাথে টেলিফোন আলাপে বলেছেন “বাকি লোকের রেজাল্ট পাওয়া গেলে এ সংখ্যা এর চেয়ে অনেক বেশী বৃদ্ধিপাবে ৩০০’ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও বলেন ইতালীতে প্রায় দুইলক্ষ প্রবাসী বাংলাদেশের বাস তাদের মধ্যে শুধু রোমেই ৪০%লোক বাস করে। পূর্বে যে সময় ইতালীতে করোনার ভয়াল থাবা চলেছে সে সময় পুরো ইতালীতে মাত্র দেড় শতাধিক বাংলাদেশী আক্রান্ত হয়ে মাত্র ১১’জন বাংলাদেশী মারা গিয়েছিল। আর আজ কিছু সংখ্যক অসাধু ব্যাক্তির কারসাজিতে পুরো দেশ ঝুকির মধ্যে পড়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইতালির দায়ভার কে নিবে? তাই প্রবাসী বাংলাদেশীদেরকে আরো সতর্ক ও সাবধানে সরকারের স্বাস্থবিধি মেনে চলতে হবে তা না হলে অদুর ভবিষ্যতে ফলাফল আরো কঠিন থেকে কঠিনতর হতে পারে”।
নাজমুল আহসান তুহিন, ইউরোপ ব্যুরো প্রধান
ইতালি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














