ইউরোপ ডেস্ক।। করোনা বিধ্বস্থ ইতালীর অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার জন্য সরকার আকাশ পথ খুলে দেওয়ার পর সম্প্রতি বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে ইতালিতে আসা যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় সরকার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে আসা সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষনা করেছে।

ইউরোপ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান তুহিন জানান, গত সোমবার বাংলাদেশ থেকে রোমে আসা ২৭৪’জন যাত্রীকে করোনা পরীক্ষা করে ৩৬’জনের শরীরে কভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় এবং বাকি যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪’দিনের বিশেষ করেইনটেইনে রাখা হয়। এ খবর ছড়িয়ে পরার পর ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা বাংলাদেশ থেকে আসা সকল ফ্লাইট সাময়িক স্থগিত ঘোষনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, এতো ত্যাগ ও বিসর্জনের পর আমাদের পক্ষে কোন ভাবেই সম্ভব নয় দেশের বাইরে থেকে নতুন করে করোনা ভাইরাস আমদানি করা।

সুতরাং, সর্বাধিক সতর্কতা অবলম্বনই এই মূহুর্তে উত্তম। তিনি বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছেন। এমনই তথ্য জানিয়েছেন লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার। তিনি বলেন, ‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি৷’ গত ৩’রা জুলাইয়ে আসা ফ্লাইটে ১৯’জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২’জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি।

সম্প্রতি আসা বাংলাদেশীদের মধ্যে সর্বমোট ১১৯’জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা আজ ইতালীর প্রত্যেকটি মিডিয়াতে ফলাও করে এই খবর প্রচার করাতে সরকার এমন কঠিন সিদ্ধান্তে নিতে বাধ্য হয়েছে।

সঙ্গত কারনে, রোমে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে দ্রুত করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেয় ইতালি সরকার। যার যার সনদ কাছে রাঁখার জন্য বলা হয়েছে এমন কি সার্টিফিকেট ছাড়া মসজিদ ,মন্দির কিংবা গীর্জায় প্রবেশ নিসিদ্ধ করা হয়েছে।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে