করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে সব কর্মীকে বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ জানান, বাসায় থেকে কাজ করার সময়ে ওই কর্মীর জ্বর আসে। দুইদিন আগে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। শারীরিক অবস্থা ভাল থাকলেও সতর্কতা হিসেবে তাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। সাজ্জাদ শরীফ বলেন, সব কর্মী বাসায় থাকলেও উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় প্রথম আলোর ছাপা সংখ্যাও বের করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে