করোনা আক্রান্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদ কর্মী সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শনিবার টেলিভিশনটির প্রধান সম্পাদক ও নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসেও এ তথ্য তুলে ধরেন।
গত ৩’রা এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ৪৭ সহকর্মীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। কোয়ারেন্টাইন শেষে সবাই সুস্থ অবস্থায় অফিসে যোগ দেয়। যমুনা টেলিভিশনের এক সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও দীপ্ত টেলিভিশনের ৪ সংবাদ কর্মী করোনা আক্রান্ত হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














