কুষ্টিয়ায় প্রশাসন কতৃক চাল জব্দ করার সংবাদ প্রচার করায় দৈনিক গণকন্ঠ পত্রিকা ও অনলাইন পত্রিকা বিডি টাইম্স নিউজের সাংবাদিক শাহিন রেজার নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া পৌর সভার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শহরের চৌড়হাস এলাকার অটো গ্যারেজে ৮০’বস্তা চাল দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে অবহিত করেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে কুষ্টিয়া সদর নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী গ্যারেজের রুমটি তালা মেরে দেন ও পরে প্রশাসনের সহযোগিতায় ৮০’বস্তা চাল উদ্ধার করে। ওই ঘটনায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলরকে ঘিরে স্যোসাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। সাংবাদিক শাহিন রেজাও তার ফেসবুক পেজে বিষয়টি নিয়ে লেখালেখি করেন। এরই পরিপেক্ষিতে পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু সাংবাদিক শাহিন রেজার নামে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।
রবিবার মামলা দায়েরের সময় সাংবাদিক শাহিন রেজাসহ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত উপস্থিতিতে “করোনা পরিস্থিতিতে করণীয়” বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন।
করোনা পরিস্থিতিতে সাংবাদিক শাহিন রেজার নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরর ব্যাপারে ত্যক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার সহকর্মীরা। উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে এমন দুর্নিতির সংবাদ প্রচার বন্ধ করা যাবে নাহ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সাংবাদিক। সঠিকভাবে সুষ্ঠ তদন্তের জন্য প্রসাশনের সহযোগিতা চেয়েছেন অনেক সাংবাদিক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














