কভিড-১৯ (নভেল করোনাভাইরাস) পরিস্থিতিতে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল সোমবার সংস্থাটির সদর দপ্তরে এক সংক্ষিপ্ত ভাষণে এই আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এখন সশস্ত্র সংঘাতকে লকডাউনে পাঠানোর সময়। কারণ জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময় এসেছে এখন। তাই বন্দুক, বোমা বর্ষণ ও বিমান হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম হবে। প্রায় দশ বছর ধরে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় এই ভাইরাসে প্রথমবারের মতো একজন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এছাড়াও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও আফগানিস্তানেও মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

তাই বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আশঙ্কা সংঘাত কবলিত দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসটি মারাত্মক আকারে রূপ নিতে পারে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে