যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১৭ জন মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। যুক্তরাষ্ট্রে এখন করোনায় মত্যুর সংখ্যা ৪১৪ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মহামারি করোনাকে প্রতিরোধে ও প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে আরও বেশি পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।গত একদিনে আরও ৮ হাজার ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৫৬ জনে।

মেয়র ব্লাসিও এনবিসিকে বলেন, ‘যদি প্রেসিডেন্ট সক্রিয় ভূমিকা না নেন, তাহলে যারা বাঁচতে পারতেন তারাও হয়তো মারা যাবেন। আগামী ১০ দিনের মধ্যে আমরা যদি আরও ভেন্টিলেটর না পাই তাহলে অনেক মানুষ হয়তো মারা যাবেন, যাদের হয়তো মরতে হতো না।’

ডিবিসি থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে