ইতালিতে বেড়েই চলেছে কভিড-১৯ এর ভয়াবহতা। বুধবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৩ জন।
কভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৬ জনে। এর মধ্যে ইরানে ৬০, স্পেনে ১৯, ফ্রান্সে ১৫ এবং যুক্তরাষ্ট্রে ৮ জন মারা গেছেন। প্রথমবারের মত মৃত্যুর খবর পাওয়া গেছে ইন্দোনেশিয়া, আলবেনিয়া ও আয়ারল্যান্ডে।বিশ্বের বিভিন্ন দেশে কভিডে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজারের বেশি। ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় বৃহস্পতিবার থেকে ইতালির ফার্মেসি, খাবারের দোকান ও কিছু সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে সারা বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার জেনেভায় এ ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রেসেস।
টেড্রোস অ্যাডানম গ্যাব্রেসেস বলেন, গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনায় আমাদের এখনকার মূল্যায়ন হচ্ছে কভিড-১৯ কে মহামারি বলা যেতে পারে। কভিড যেভাবে এবং যে হারে ছড়াচ্ছে তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন।তবে দেশগুলো রোগী শনাক্ত, পরীক্ষা, চিকিৎসা ও আইসোলেশন করতে পারলে এ অবস্থার পরিবর্তন সম্ভব বলে জানান টেড্রোস।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














