মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো: আবদুল মজিদ সভাপতি এবং রাশেদ মাহমুদ শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর দায়িত্ব পালন করবেন তারা। বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট শেষে চূড়ান্ত ফলাফলে, সভাপতি পদে বিজয়ী আব্দুল মজিদের ১৫৯ ভোটের বিপরীতে প্রতিদ্বন্দী আলী আখতার দুখু পেয়েছেন ৪৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী রাশেদ মাহমুদ শাহিনের ১৮৬ ভোটের বিপরীতে তার প্রতিদ্বন্দ্বি কাজি মিনহাজ উদ্দিন পেয়েছেন ২৩ ভোট।

এছাড়া বুধবারের নির্বাচনে যুগ্ম সম্পাদক (দেওয়ানী শাখা) পদে ফারহানা জুবায়রা, হিসাব নিরীক্ষক পদে আনোয়ার জাহিদ ও নির্বাহী সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে