সাফল্য ও গৌরবের ১৫ বছরে পদার্পন করল জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’। ২৭ ডিসেম্বর রাত ঠিক ১২টায় বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমসহ বিশিষ্টজনরা।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন ও ব্যবসায়ী ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান ইকবালসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
এ সময় গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বৈশাখী টেলিভিশন সহযোগি হবে বলে আশাবাদ জানান, বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম।সম্মানিত দর্শক, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, নির্মাতা, শিল্পী ও কলাকুশলীসহ সকল শুভানুধ্যায়ীকে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।অনুষ্ঠানে আগত অতিথিরা বৈশাখী টেলিভিশনকে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। একইসাথে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের হাতে ফুলের তোড়া তুলে দেন তারা।
১৫ বছরে পদার্পন উপলক্ষে বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মাদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈশাখী টেলিভিশনকে দেয়া বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বৈশাখী টেলিভিশন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো জাতীয় গুরুতপূর্ণ অনুষ্ঠান প্রচারে পদক্ষেপ গ্রহণ করবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া এবং জঙ্গিবাদ সন্ত্রাসসহ নানা অপতৎরতা দমনে জনসচেতনতা সৃষ্টিতে অবদান রাখবে বৈশাখী টেলিভিশন।’
১৫ বছরে পদার্পন উপলক্ষে বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীও। তিনি আশা প্রকাশ করেন, ‘বৈশাখী টেলিভিশন সবক্ষেত্রে দেশপ্রেম ও দায়িত্বশীলতার প্রকাশ ঘটাতে সক্ষম হবে।’জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ তার বানীতে বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় বৈশাখী টেলিভিশন কাজ করে যাবে ‘
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির প্রত্যাশাকে ধারণ করে বাঙালি সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বৈশাখী টেলিভিশন।’বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেছেন, ‘মানুষের অধিকার, জাতীয় স্বার্থ ও দেশজ সংস্কৃতির পক্ষে দৃঢ় অবস্থান নিতে পারলেই বর্তমান প্রতিযোগিতার মধ্যেও বৈশাখী টিভি এগিয়ে যেতে সক্ষম হবে।’
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














