কুষ্টিয়ার ভেড়ামারায় ৭৫৮ জন জেলের হাতে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জেলেদের হাতে পরিচয়পত্র তুলে দেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার গোলাম সরোয়ারের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার ডা. শফিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন, ভেড়ামারা সার্কেলের এএসপি কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রথমবারের মতো ৭৫৮ জন জেলের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
কে এম শাহীন রেজা
কুষ্টিয়া প্রতিনিধি
বিডি টাইমস নিউজ














