কুষ্টিয়ার ভেড়ামারায় মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২ মৌসুমের প্রদর্শনীভুক্ত কৃষক/ কৃষানীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রোববার দুপুরে ভোড়ামার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ। প্রশিক্ষণ প্রদান করেন জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষিবিদ মোঃ আলী হাসান। এসময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মজিদ, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ শায়খুল ইসলামসহ সংশ্লিষ্ট এস,এ,এ,ও গন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে দুই ব্যাচে মোট ৬০ জন কৃষক/কৃষানী প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে কৃষকদের মাঝে চালতা প্রযুক্তিগ্রামের চারা ও সার, রোপাআমন ধানের বীজ ও সার, পেঁয়াজের বীজ বিতরন করা হয়।
কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ।














