ডিজিটাল বাংলাদেশ এখন একটি সফলতার গল্প বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার, পিকেআই সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, ২০০৮ সালে যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়া হয়েছিল তা এখন দৃশ্যমান। ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত ইন্টারনেট পৌঁছে গেছে। তাই আমদানি, রপ্তানি ও রাজস্ব আদায় সহজ হয়েছে। তবে এক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে বলে মনে করেন সালমান এফ রহমান।
পিকেআই এর উদ্দেশ্য হল ই-কমার্স, ইন্টারনেট ব্যাংকিং এবং গোপন ইমেইলের মতো নেটওয়ার্ক কার্যকলাপের নিরাপত্তা নিশ্চিত করা। এক দিনের এ সম্মেলনে ভারত, জাপান, চীনসহ ১০ দেশের প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














