নাম বদলাচ্ছে ট্যারিফ কমিশনের । নতুন নাম হচ্ছে ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশন। এছাড়া, তথ্য ফাঁস রোধে কঠোর আইন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ট্যারিফ কমিশন আইনে এরকম চারটি পরিবর্তন আনার সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ওপর সবচে বেশি প্রাধান্য এই সরকারের। সেজন্যই ১৯৯২ সালের ট্যারিফ কমিশন আইনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্যারিফ কমিশনে গতি আনতে আইনে চারটি সংশোধন আনা হচ্ছে। বাড়ছে কাজের পরিধিও।

তিনি বলেন, আইনে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য গোপন রাখার ব্যাপারে বাধ্যবাধকতা জুড়ে দেয়া হয়েছে। তিনি জানান, সমীক্ষা বা গবেষণার ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরামর্শক এবং গবেষক নিয়োগ দেয়ার ক্ষমতা কমিশনকে দেয়া হচ্ছে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে