“কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যে কুষ্টিয়ায় সম্মিলিত কৃষি ও কৃষক স্বার্থ রক্ষা কমিটির আয়োজনে সরকার নির্ধারিত ১০৪০ টাকা মন দরে খোদ কৃষকের কাছথেকে ধান ক্রয়, প্রতি ইউনিয়নে একটি করে ফসল ক্রয়কেন্দ্র স্থাপন, কৃষক উৎপাদিত ফসলের লাভজনক মুল্য নির্ধারণ, আঁখের বকেয়া টাকা পরিশোধ এবং তামাক কোম্পানির প্রতারণা বন্ধ, কৃষিকের ফসল উৎপাদনের সকল যন্ত্রায়াংশের উপর ভুর্তকী সরাসরি কৃষককে প্রদান এই পাঁচটি দাবিতে শহরের বক চত্বরে সোমবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিপিবির সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা কারশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্দ আব্দুল্লাহ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডঃ শহিদুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কমিউনিষ্ট পাটি সি পি বির সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক হেলাল উদ্দীন, বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান, ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড ফজলুল হক বুল বুল, বিশিষ্ট সাংবাদিক মোঃ হাসান আলী, কৃষক নেতা ইসারুল ইসলাম, কৃষক নেতা আশরাফুল ইসলাম আশরাফ, কৃষক নেতা সাইদুর রহমান মন্টু,কৃষক নেতা নাসির উদ্দীন টোকন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কনক চৌধুরী, আব্দুল আজিজ, অধ্যাপক নাসিরবিশ্বাস, ছাত্র নেতা লাবনী সুলতানা, রাজিব আহমেদ, রাসিব রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন এদেশের অর্থনীতি কৃষিনির্ভর। তাই কৃষককে বঞ্চিত করে দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে না। মানববন্ধনে প্রান্তিক পর্যায়ের বিপুল সংখ্যক কৃষক অংশ নেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














