দেশের বিভিন্ন জায়গায় রমজানের প্রথম দিনেই বেড়েছে নিত্যপণ্যের দাম। পাশাপাশি মাংসের বাজারও বেশ চড়া। নিয়মিত নজরদারি না থাকায় দর এমন উর্ধ্বমুখী বলছেন ক্রেতারা।
চট্টগ্রামে প্রতি কেজি বেগুনের দাম ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। ছোলার দামও কেজিপ্রতি বেড়েছে তিন থেকে পাঁচ টাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সরবরাহ কম থাকায় মাছের দামও কিছুটা বেশি। তবে দুই একদিনের দাম কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। বগুড়ায় মশুর ডালের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৬০ টাকা দরে। সিলেটে মাংসের দাম অনেকটাই স্থিতিশীল তবে বেড়েছে পেঁয়াজ-রসুনের দাম।
বরিশালে বেগুন, শশা ও কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বেড়েছে ডিমের দামও। আর খেজুরের দাম কেজিপ্রতি বেড়েছে থেকে ৩০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














