আমে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ঠেকাতে নওগাঁর আম বাগানগুলোতে চলছে পুলিশ প্রশাসন ও কৃষি বিভাগের বিশেষ নজরদারি। পাশাপাশি রাসায়নিকে পাকানো আম বাজারজাতকরণ ঠেকাতে কৃষি বিভাগ থেকে নেয়া হয়েছে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ।

আদালতের নির্দেশ মেনে নওগাঁর আম বাগানগুলোতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। আম গাছে চাষিরা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে কিনা- সে বিষয়ে নজরদারি চলছে।চাষি ও বাগান মালিকেরা বলছেন, পোকা দমনে বালাইনাশক ছাড়া অন্য কোনো রাসায়নিক ব্যবহার করছেন না তারা। তবে বিরূপ আবহাওয়ার কারণে এবার ফলন কম হওয়ার শঙ্কায় তারা।ভোক্তার হাতে নিরাপদ ও মানসম্মত আম তুলে দিতে নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা পুলিশ সুপার।

কৃষি বিভাগ বলছে, ফলন কম হলেও রমজানের পর আম বাজারে আসলে দাম ভালো পাবেন বাগান মালিকেরা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে