কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খরিফ-১/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কর্মকান্ড সম্পাদন করেন স্থানীয় সাংসদ জনাব আ.কা.ম সরোয়ার জাহান বাদশাহ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার। এসময় বক্তাগণ কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রান্তিক কৃষক বৃন্দ।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














