এ বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন ফাইবার ক্যাবল সংযোগের আওতায় আসবে। এতে ইন্টারনেটের গতি বাড়বে বলে জানালেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। পাশাপাশি অবকাঠামো উন্নয়নেরও আশ্বাস মন্ত্রীর।
যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ওপেন সিগনালের ২০১৮ সালের হিসেবে, অনেক দেশে মোবাইল ফোনে ইন্টারনেটের গড় গতি ১৬ এমবিপিএসের উপরে। তবে বাংলাদেশে এই গতি ৭ থেকে ১০ এমবিপিএসের মধ্যে। গত বছর এই মাত্রা ঠিক করে দিয়েছে বিটিআরসি।সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামোও আধুনিক করা জরুরি।
মন্ত্রীর আশ্বাস, এ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী নেটওয়ার্ক, গ্রাহকরা পাবে ইন্টারনেটের বাড়তি গতি।তার মতে, দেশে ইন্টারনেটের প্রসার ঘটেছে মোবালই ফোনের মাধ্যমে এবং বর্তমানে এই হার ৮৮ ভাগ। তবে মোবাইলে ডেটা ব্যবহার ও গতি বেড়েছে অনেক দেরিতে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














