মিয়ানমারের সাইবার হামলার বিপরীতে পাল্টা আঘাত করেছে বাংলাদেশের দুটো সাইবার টিম। মিয়ানমারের হ্যাকারদের কব্জায় চলে যাওয়া ৫৫টি বাংলাদেশি সাইটের বড় অংশ উদ্ধার করেছে তারা। পাশাপাশি, মিয়ানমায়ের বেশ কিছু সাইটেও তারা পাল্টা সাইবার হামলা চালিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের সাইবার টিম দুটো হলো ডন’স টিম ও সাইবার ৭১।

সাইবার যোদ্ধারা জানান, মিয়ানমারের কিছু হ্যাকার কোনো কারণ ছাড়া বাংলাদেশের সাইবার স্পেসে হামলা করে। গত ১৫’ই মার্চ থেকে তারা বাংলাদেশের সরকারি-বেসরকারি অন্তত ৫৫টি ওয়েবসাইট হ্যাক করে তাদের পতাকা ঝুলিয়ে দিয়েছে। জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে রোহিঙ্গাদের ‘বাঙালি’ উল্লেখ করে তাদের ঠিকানা বাংলাদেশ বলেই উল্লেখ করেছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে