অনলাইন কেনাকাটায় ক্রমেই বাড়ছে মূল্যহ্রাসের নামে প্রতারণা। কোনো নীতিমালা না থাকায় ইচ্ছে মতো কেনাবেচার সুযোগ নিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। অব্যবস্থাপনা দূর করে সম্ভাবনাময় এই ব্যবসা শিগগিরই নীতিমালার আওতায় আনার কথা জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন কেনাকাটা। বাড়ছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানও। দেশে বর্তমানে ২৩ হাজার ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটের মাধ্যমে চলছে অনলাইন ব্যবসা।তবে, ই-কমার্সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যনতুন প্রতারণার ফাঁদ। বিশেষ করে চটকদার বিজ্ঞাপন বা মূল্যহ্রাসের প্রলোভণে প্রায়ই প্রতারিত হচ্ছেন ক্রেতারা।অনুসন্ধানে দেখা যায়, ফিলিপস ব্যান্ডের এইচ ডি ১১৭২ মডেলের আয়রণটি একটি অনলাইনে ৩৩০০ টাকা বিক্রি মূল্য ধরে এর ওপর ৫৫ শতাংশ মূল্যহ্রাস দিয়ে বিক্রি করছে এক হাজার ৪৯০ টাকায়। একই পণ্য ৩৬ শতাংশ মূল্যহ্রাস দিয়ে আরেকটি অনলাইন বিক্রি করছে এক হাজার ৭৯৯টাকায়। অন্য আরেকটি ই-কমার্স ৫১০ টাকা মূল্যহ্রাস দিয়ে বিক্রি করছে এক হাজার ৪৯০ টাকায়। কেউবা কোনো রকম মূল্যহ্রাস না দিয়েই বিক্রি করছে একহাজার ৩০০ টাকায়।

নীতিমালার মাধ্যমে অনলাইন ব্যবসায় প্রতারণা কমনোর তাগিদ দিচ্ছে, ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাব ক্রম বর্ধমান ও সম্ভাবনাময় অনলাইন কেনাকাটা থেকে ক্রেতারা যাতে মুখ ফিরিয়ে না নেয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানান প্রযুক্তিমন্ত্রী।২০১৮ সালে অনলাইনে কেনাকাটা হয় ৪ হাজার কোটি টাকার পণ্য। প্রতারণা কমানো গেলে ক্রোতদের আগ্রহ বাড়ার পাশাপাশি আয় আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রঃ ইন্ডিপেনডেন্ট
নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে