বিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ই-বর্জ্য।
জাতিসংঘের নতুন এক প্রতিবেদন বলছে, ২০১৮ সালে বিশ্বব্যাপী চার কোটি ৮৫ লাখ টন ই-বর্জ্য উৎপাদিত হয়, যার ওজন বিশ্বের সব বাণিজ্যিক বিমানের মোট ওজনের চেয়েও বেশি।

ফলে বিশ্বের প্রায় প্রতিটি দেশ ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ই-বর্জ্য বিষয়ক বিধিমালার খসড়া তৈরি করেছে সরকার।
তথ্য প্রযুক্তি ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














