রাজধানীর খুচরা বাজারে এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। যদিও মিল পর্যায়ে শুধু মিনিকেট চালের দাম কেজিতে ১ টাকা কমেছে। এ ছাড়া মোটা চালের দাম কেজিতে ৩ টাকা কমেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির তথ্যমতে, খুচরা বাজারে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। এক সপ্তাহ আগের দামেই মিনিকেট ৫৫ থেকে ৫৬ টাকা ও নাজিরশাইল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

ভাল মানের পাইজাম চাল কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়। এছাড়া সব ধরনের চালের দাম বেড়েছে গড়ে ২ থেকে ৬ টাকা। এ মাসের শুরুতে বস্তায় চালের দাম বেড়েছিল ১৫০ থেকে ২৫০ টাকা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে