ভোট সামনে রেখে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রেখেছে অপারেটর গুলো। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে এটি কার্যকর হয়েছে।
মোবাইল ফোন অপারেটরেরা জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকবে। তবে চালু রয়েছে টুজি সেবা। এ অবস্থায় শুধু মেসেজ পাঠানো এবং গ্রহণ করা যাবে। ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্রাউজ করার ক্ষেত্রেও সমস্যা হবে। তবে, চালু আছে ব্রডব্যান্ড ও ওয়াইফাই ইন্টারনেট সেবা।
নির্বাচনের আগে ও পরের কয়েকদিন মোবাইল ইন্টারনেটের গতি কম রাখার বিষয়ে গত ২৪ ডিসেম্বর সিদ্ধান্ত হয় নির্বাচন কমিশনের বৈঠকে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














