বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদের মিঠা পানির মাছের শুঁটকি। স্থানীয় চাহিদা মিটিয়ে এ শুঁটকি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে মৎস্যজীবীরা লাভবান হওয়ার পাশাপাশি রাজস্ব পাচ্ছে সরকার।
মিঠা পানির মাছ উৎপাদনে বিখ্যাত কাপ্তাই হ্রদ। মাছ ধরায় নিষেধাজ্ঞা ছাড়া বাকী ৯ মাস মাছ শিকার করে জেলেরা। তাজা অবস্থায়ই বিক্রি হয় এখানকার অধিকাংশ মাছ। সম্প্রতি মাছ শুকিয়ে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে শুটকি। ভালো লাভ পাওয়ায় দিন দিন বাড়ছে এর উৎপাদন। হ্রদের শুটকির মধ্যে চাপিলা, কেচকি, শৈল, গজার, তেলাপিয়া, কালি বাউস, ঢেলা, চিংড়ি, পুটি মাছ অন্যতম। প্রতি বছরই এসব শুটকি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে, বাড়ছে রাজস্ব।

গতবার মিঠা পানির শুটকি বাজারজাত হয়েছে ২৯ মেট্রিক টন। আর গত ৪ মাসেই বাজারজাত হয়েছে সাড়ে ৫৭ মেট্রিক টন। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ২৫ লাখ ১০ হাজার টাকা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














