আজ ভোলা সদরের দেশের প্রথম আমন সংগ্রহ অভিযান খাদ্য গুদামের উদ্ভোধন করেছেন খাদ্য সচিব মোঃ শাহাবুদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন গত বছর ৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হয়েছে, এবছর ৬লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ এর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মিল মালিকদের কাছ থেকে এসব চাল ক্রয় করা হবে। কৃষকরা তাদের উৎপাদিত আমন ধান এসব মিলে বিক্রি করবে। সরকার এবছর প্রতি কেজি চালের মূল্য ৩৬ টাকা ক্রয় মূল্য ধার্য করেছে।
এসময় জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান অপু মহা-পরিচালক খাদ্য অধিদপ্তর,রেজা মোঃ মহাসিন- আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল সহ বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ফয়সল বিন ইসলাম নয়ন,
ভোলা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














