চার বছরের মধ্যে বৈশ্বিক পর্যায়ে আবারও বেড়েছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। ২০১৭ সালে কার্বন নি:সরণের পরিমাণ বাড়ার পেছনে অর্থনৈতিক প্রবৃদ্ধিই দায়ী বলে মনে করছে জাতিসংঘ।

মঙ্গলবার সংস্থাটির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বিশ্বব্যাপী শিল্পকারখানা থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ স্থিতিশীল ছিল। তবে, ২০১৭ সালে তা এক দশমিক ২ শতাংশ বেড়ে যায়।

প্যারিস জলবায়ু চুক্তির সব লক্ষ্য পূরণ করতে হলে, ২০২০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে আনা জরুরি। কিন্তু বর্তমান বাস্তবতায় ২০৩০ সালের মধ্যেও তা সম্ভব হবে না বলে প্রতিবেদনে শঙ্কা জানানো হয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের হার ৫৫ শতাংশের নিচে থাকতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে