মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের ২৬ /১১/২০১৮ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস হাওড়া জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর প্রদর্শনী প্লটের ধান কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন |
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং জেলা পর্যায়ের কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |
অনুষ্ঠানে কৃষক মুস্তাফিজুর রহমান মন্নুর প্রদর্শনী লটে ধান কাটা হয় এরপর বিকেলে আলাইপুর স্কুল প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয় উৎসবে স্থানীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন উৎসবমুখর পরিবেশে আপ্যায়ন করেন।
বাহারুল ইসলাম খান,

মাগুরা নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে