ভোলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নায়িক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলোনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদরের নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এসময় বক্তারা বলেন, দেশের কৃষকদের ভালো জাতের ফসল আবাদে উদ্ভিদ করার লক্ষে সরকার প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নায়িক সার বিতরণ করে থাকে। আর যার কারণে বর্তমানে সফল উৎপাদনে বাংলাদেশ অন্যতম।

এসময় ভোলার পৌরসভা সহ সদরের ১৩টি ইউনিয়নের ২হাজার ৩৬৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ১০ কেজি চিনা বাদাম, ৮ কেজি খেসারী, ৫ কেজি মুগ, ৭ কেজি ফেলন, ২ কেজি ভূট্টা, ৫ কেজি বোরো, ৫ কেজি বিটি বেগুন, ১ কেজি সরিষার বীজ ও ১৫ কেজি ডিএপি ও ৩০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

ফয়সল বিন ইসলাম নয়ন, 
ভোলা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে