কুমিল্লায় বিনার উদ্ভাবিত (বাংলাদেশ পরমাণূ গবেষণা ইনস্টিটিউট) উচ্চ ফলনশীল সরিষাজাতসমুহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষন বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে।বুধবার সকালে বিনা কুমিল্লার অডিটরিয়ামে এসআরএসডি প্রকল্পের বিনা ময়মনসিংহের অর্থায়নে ও বিনা কুমিল্লার আয়োজনে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক কৃষিবিদ ড. বীরেশ কুমার গোস্বামী।

কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ জাহেদুল হকের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম, উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম ও ড. মোঃ আবদুল মালেক, বিনা কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাম্মত সিফাতে রাব্বানা খানম।
প্রশিক্ষনে কুমিল্লার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন অংশ নেন।প্রশিক্ষনে বিনার উদ্ভাবিত সরিষারজাতগুলোকে চলতি বছরে শীতের মৌসুমে আবাদ করার উপর প্রশিক্ষন দেয়া হয়। পরে বেশ কয়েকজনের কৃষক-কৃষাণীর মাঝে বিনা উদ্ভাবিত সরিষার বীজ বিনামুল্যে বিতরণও করা হয়।

তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে