বান্দরবানে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে । ৫ অক্টোবর সোমবার বিকালে বান্দরবান সদর উপজেলা হল পরিষদ প্রঙ্গনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবানের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেনের সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে । সার ও বীজ বিতরন অনুষ্ঠানে ২৫০ জন ভুট্টা চাষী ও ৮০ জন বোরো ধান চাষীর মাঝে ২ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ও ১০ জন চাষীর মাঝে ৫ কেজি উপসি বীজ ধানের বীজ , ২ জন চাষীর মাঝে ২০ গ্রাম বিটি বেগুন বিতরন করা হয় ।

বীজ ও সার বিতরন অনুষ্ঠানে অতিথিরা বলেন সরকার দেশের মানুষের দারিদ্রতা বিমোচনে কাজ করে যাচ্ছে যার প্রমান কৃষকরা। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরন করে বান্দরবানের মত পাহাড়ী অঞ্চলের মানুষের দারিদ্রতা দূরিকরন করতে দিন রাত চেষ্টা করছে আর এই সব বীজ ও সার পৌছে দিতে সহায়তা করে যাচ্ছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর । দেশের প্রতিটা অধিদপ্তর কৃষকদের নানা প্রশিক্ষন প্রদান করেন ভাল ফসল উৎপাদনে নানা ভাবে সহায়তা করছে যার ফল ভোগ করছে বর্তমান কৃষকরা ।

রিমন পালিত, 
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে