কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সরিষা ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে দিনাজপুরের জেলা সদর উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, বীজ-সারের কোনো অভাব নেই, এখন কৃষকদের কাছে সার পৌঁছে দেয়া হচ্ছে। প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুর সদরসহ জেলার ২৫ হাজার কৃষকের মাঝে ৩ কোটি ২০লাখ টাকা মূল্যের সার, বোরো ধানসহ ফসলের বীজ বিনামূল্যে তুলে দিচ্ছে কৃষি বিভাগ।

রেজাউল করিম রঞ্জু,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে