বাংলাদেশ ফার্টিলাইজার(বাফা) গুদাম থেকে ১ শত ৫৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭শত ৫২ টাকার সার গায়েব হয়েছে। বগুড়ার শান্তাহারে অবস্থিত বাংলাদেশের উত্তরঞ্চালের সবচেয়ে বড় সরকারী সার গুদাম থেকে ৫২ হাজার তিনশত ৪২ মেট্রিক টন সার গায়েব হয়েছে। যার বাজার মুল্য  ১শত ৫৩কোটি ৩৬লাখ ১৩হাজার ৭শত ৫২টাকা।

জড়িত থাকার অভিযোগে গুদামের সাবেক ইনচার্জ নবির উদ্দিন ও শান্তাহার শহরের প্রভাবশালী ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজাকে আসামী করে মামলা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন বগুড়ার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম বিডি টাইম্‌স নিউজকে বলেন, সোর্সের মাধ্যমে জানতে পারি যে, শান্তাহার বাফা’র সার কালোবাজারে বিক্রি হচ্ছে, আমরা কতৃপক্ষের অনুমতিক্রমে অনুসন্ধান করার পর দেখতে পাই, সাবেক ইনচার্জ নবির উদ্দিন ও শান্তাহার শহরের প্রভাবশালী ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা এই ২জন মিলে প্রায় ৫২ হাজার তিনশত ৪২মেট্রিক টন সার কালোবাজারে বিক্রি করে দিয়েছে যার বাজার মুল্য  ১শত ৫৩কোটি প্রায়।

জড়িতরা ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের মধ্যে উল্লেখিত পরিমান সার কালোবাজারে বিক্রি করেছে, সার গুদামের সাবেক এই ইনচার্জ নবির উদ্দিন নামেও দুদক ২০১৭ সালের ২’রা অক্টোবার ৬কোটির রাসায়নায়িক সার আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে