কেবল গুপ্তচরবৃত্তির শব্দটি বাদ দিয়ে আইনের ধারনা ও সাজা একই রেখে ডিজিটাল নিরাপত্তা বিলের চূড়ান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন হয়েছে। যাচাই-বাছাই শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিও ৩২সহ নানা বির্তকিত ধারা বহাল রেখেছে ।

অধিবেশনে প্রতিবেদন উপস্থাপনের পর বিলটি পাসের সুপারিশ করেছে কমিটি। প্রতিবেদনে শুধু শব্দের প্রতিস্থাপন ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ায় তেমন আর কোনো বড় ধরনের পরিবর্তন আনেনি কমিটি। তবে বহুল আলোচিত এই আইনের অধীনে অপরাধে কিছু জায়গায় শাস্তি কমানোর সুপারিশ করা হয়েছে।
এদিকে বিলটি সংসদে পাস না করার আহ্বান জানিয়েছে গণমাধ্যমভিত্তিক নানা সংগঠন। প্রতিবেদন চূড়ান্ত করার আগে এ নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে কমিটি। তবে কোনো সুপারিশ আমলে নেয়া হয়নি। একইভাবে বড় কোনো পরিবর্তন ছাড়াই সড়ক পরিবহন বিলের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সংসদীয় কমিটি।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে