সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে শনাক্তকরণ ও নিরসন সেল গঠন হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে একথা জানান তিনি।নির্বাচনকে সামনে রেখে ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করতে এই সেল ২৪ ঘণ্টা কাজ করবে। কোনো গুজব ভাইরাল হওয়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে এর সত্যতা নিয়ে জানানো হবে গণমাধ্যমকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-একের মাধ্যমে সাফ ফুটবল বিটিভি সম্প্রচার করছে জানিয়ে এর সেবা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে নেয়ার আহ্বারও জানান তথ্য প্রতিমন্ত্রী।
ইন্ডিপেন্ডেন্ট














