বান্দরবানে মাছের পোনা অবমুক্তকরন ও স্প্রে মেশিন বিতরন করা হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস অফিস ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি আওয়তায় কৃষকদের স্প্রে মেশিন ও মাছের পোনা বিতরন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মাছের পোনা বিতরন ও অবমুক্তকরনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন ।এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা , উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক , উপজেলা চেয়ারম্যান আবদ্দুল ক্দ্দুুস সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন বাংলাদেশ নদী মাতৃক দেশ । তাই আমরা মাছে ভাতে বাঙ্গালী । কিন্তু বতর্মানে নানা কারনে নদী নালা পুকুর থেকে মাছ কমে যাচ্ছে, আগে যে পরিমানে নদীতে মাছ পাওয়া যেত বর্তমানে তার পরিমান অনেক কমে এসেছে । তাই আমাদের এই মৎস্য খাতকে রক্ষা করতে হলে আমাদের সকলকে মাছ চাষের প্রতি আগ্রহ তৈরী করে দিতে হবে মৎসচাষীদের। তাদের নানা রকম প্রশিক্ষন প্রদান করে এই মাছকে বাঁচিয়ে রাখতে হবে ,তবেই সমৃদ্ধশালি হবে মাছ । আর তার জন্য বর্তমান সরকার নিয়েছে নানা রকম উদ্যোগ।

অনুষ্ঠানের শেষে জেলার কৃষকদের মাঝে ৪০ টি স্প্রে মেশিন ও ২৮ টি জলাশয়ের জন্য ২ কেজি করে মোট ২৯৬ কেজি মাছের পোনা বিতরন করা হয় । পরে সদড় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

রিমন পালিত
বান্দরবান ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে