কুষ্টিয়াঃ “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন যাত্রা” এই শ্লোগান কে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী উপজেলাতে ফলদ বৃক্ষ মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান খান।

রবিবার সকালে কুমারখালী উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে কুমারখালী পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই উদ্বোধন কার্য সম্পন্ন করেন।

কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের তত্বাবধানে এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, সমবায় কর্মকর্তা আনিসুর রহমান, ফলদ চাষী, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।

প্রিতম মজুমদার ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে