প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদন, নগরকেন্দ্রিক কৃষিসেবা ও সার ব্যবহারের নির্দেশনা দিয়ে জাতীয় কৃষি নীতি- ২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, নিরাপদ লাভজনক কৃষি, টেকসই পুষ্টি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি শস্যের বহুমুখীকরণ ও বিপণন, উৎপাদনের প্রসার জাতীয় কৃষিনীতির লক্ষ্য।  পাশাপাশি বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমি আইন- ২০১৮ এর খসড়ায় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।তিনি বলেন, ৭৬ সালের অধ্যাদেশকে আইনে পরিণত করা হয়েছে। এতে শিশু বিষয়ক কাজে অবদানের জন্য ‘সাম্মানিক ফেলো’ নামে একটি ফেলোর ব্যবস্থা করা হয়েছে।

সাদমান রহমান সৌমিক
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে