যে কোনো অপারেটরে কল করতে গ্রাহকের খরচ যাতে একই রকম হয়, সে জন্য নতুন ‘ট্যারিফ প্ল্যান’ তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বর্তমানে এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল গেলেই গ্রাহককে বেশি রেট গুণতে হয়।

আগামী আগস্ট থেকে মোবাইল নম্বর পোর্টাবিলিটি বা এমএনপি সেবা চালু হওয়ার কথা। এ সেবা চালু হলে তখন মোবাইল নম্বর দেখে বোঝা যাবে না, যাকে কল করা হচ্ছে তিনি কোন অপারেটরের সেবা ব্যবহার করছেন।এ কারণে এ সেবা চালু হওয়ার আগেই অভিন্ন রেট চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় কমিশন। সংশ্লিষ্টরা বলছেন, এখন অপারেটর ভেদে ভিন্ন ভিন্ন কল রেট হওয়ায়- এই ট্যারিফ প্ল্যান মেনে এমএনপি সেবা চালু হলে গ্রাহকের খরচ অনেক বেড়ে যাবে।বর্তমানে একই অপারেটরের ভেতরে কল করার ক্ষেত্রে বিটিআরসির সর্বনিন্ম রেট মিনিটে ২৫ পয়সা নির্ধারণ করা থাকলেও অপারেটরগুলো ৪০ পয়সার মতো চার্জ করে।আর অন্য অপারেটরের কল করার রেট সর্বনিন্ম ৬০ পয়সা নির্ধারণ করা আছে। সেখানে অপারেটররা গড়ে চার্জ করে ১ টাকার মতো।সব মিলিয়ে গড় রেট ৭৫ পয়সা/মিনিট।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে