অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। এতে নতুন চার উপদেষ্টার মধ্যে তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে পুরনো উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের মন্ত্রণালয় বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
অনলাইন নিউজ ডেস্ক














