এনএটিপি-২ প্রকল্পের অাওতায়”সিআইজি ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (যশোর অঞ্চল) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চণ্ডীদাস কুন্ডু।
উক্ত উনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া; কৃ্ষিবিদ মোঃ সেলিম হোসেন, কুষ্টিয়া সদরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, এইও, কুষ্টিয়া সদর এবং কৃ্ষিবিদ মুসফিকা সুলতানা।
অতিরিক্ত পরিচালক মহোদয় কৃষকদের সাথে সিঅাইজির গুরুত্ব, নেতৃত্ব উন্নয়ন, সিঅাইজির সঞ্চয়, একতাবদ্ধতা এবং বর্তমান সময়ের মাঠ ফসলের বিভিন্ন রোগবালাই এবং এর প্রতিকার সম্পর্কে অালোচনা করেণ। তিনি কৃষির ভবিষ্যৎ ক্ষতিকর প্রভাব এবং সেটা কি ভাবে মোকাবিলা করা যাবে এই বিষয়গুলো গুরুত্বের সাথে অালোচনা করে কৃষি ও কৃষকের উন্নতি কামনা করে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি আরও বলেন বাংলাদেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হল এদেশের কৃষক। তাই কৃষি ও কৃষকের উন্নয়ন হলে দেশ উন্নত হবে।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ














