তফসিলের আগ মুহূর্তে অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের কোনো মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। এসময় প্রতিমন্ত্রী রাজনৈতিক নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানান।

এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি বিদেশি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা- ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে