নির্বাচনের সময় দেশের চলমান প্রকল্পের বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘আগামী নতুন দুই তিন মাস নতুন এফডিআইয়ের (বিদেশি বিনিয়োগ) ফ্লো কিছুটা স্লো হবে। কিন্তু যে এফডিআই ইতিমধ্যে চলে এসেছে বা যারা বিনিয়োগ করে ফেলেছেন ওটা.. ব্যবসাটা তো বন্ধ হয়ে যায়না। কাজটা তো বন্ধ হয় না, নির্বাচন আসলে। এটা নিয়ে আমি বেশি চিন্তিত না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশের অর্থনীতি, পর্যটন, জ্বালানি খাত ও ব্লু ইকোনমিতে জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করতে চায়।

মতবিনিময়ের সময় দেশের কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে বলে জাপানি প্রতিনিধিদের পরামর্শ দেন সালমান এফ রহমান। জাপানের ৩২টি ব্যবসা প্রতিষ্ঠানের ৩২ জন প্রতিনিধি প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় তারা বাংলাদেশের ব্লু ইকোনমি, পর্যটন, গ্যাস সংক্রান্ত ৬টি প্রজেক্টে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া মানিকগঞ্জে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম উপহার হিসেবে দেওয়ার আগ্রহ জানান প্রতিনিধিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে