শুধু বিএনপি নয়, দেশের মানুষ, আন্তর্জাতিক বিশ্ব সবাই এই সরকারের পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় থাকতে সরকারকে সেফ এক্সিট নেওয়ারও আহ্বান জানান ফখরুল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল দাবি করেন, সরকার আবারও ক্ষমতা ধরে রাখতে নানা ষড়যন্ত্র করছে, যা ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে স্পষ্ট। নির্বাচন নিয়ে এবার কোনো ষড়যন্ত্রই দেশের মানুষ সফল হতে দেবে না।

দেশের মানুষ নিজেদের ভোটাধিকার রক্ষায় জেগে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এবার রাজপথেই হবে সব কিছুর ফয়সালা, ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন নিশ্চিত করা হবে। এ সময় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি ঘিরে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান বক্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে