একুশে আগস্টে হামলার মামলার প্রক্রিয়া সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই মামলায় বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছে।

দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ফখরুল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। একুশে আগস্ট গ্রেনেড বোমা হামলার ঘটনা নিয়ে দলের অবস্থান তুলে ধরে ফখরুল বলেন, এই হামলা দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা। তবে এর বিচার কার্যক্রম সাজানো।

মির্জা ফখরুল বলেন, যেখানে আওয়ামী লীগের মিটিং হওয়ার কথা ছিল সেই জায়গা পরিবর্তন করা হয়েছে। শুরুতে তারেক রহমানের নাম এফআইআরে ও তদন্তের সময় কোথাও তাঁর নাম উচ্চারিত না হলেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ২১ আগস্টের ঘটনায় বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে